মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় সাগরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবন ও বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ফিশিং ট্রলার।
বঙ্গোপসাগর উত্তাল
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। ইতোমধ্যে নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
চার দিন যেতে না যেতেই আবারো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর, বন্দর চ্যানেল ও নদী উত্তাল রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় গরমের তাপদাহ কমছে না। সাগর ও সুন্দরবন উপকূলের প্রচণ্ড বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এমন আবহাওয়ার মধ্যে সাগরে মাছ শিকারে নামতে পারছে না জেলেরা।